20 Jan, 2026 at 5:33 AM Md Ahasanur Rahman

২০২৫ এর চিকিৎসার নোবেল ... আবারো Immunology field এর জয়জয়কার ...

এ বছর চিকিৎসা বিজ্ঞানে তিন জন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এরা হলেন জাপানের Osaka Univerisity এর Shimon Sakaguchi, যুক্তরাষ্ট্রের Celltech এর Dr. Mary Brunkow, এবং Parker Institute of Cancer Immunotherapy এর Dr. Fred Ramsdell. Regulatory T cell অথবা সংক্ষেপে Treg cell (CD4+CD25+FOXP3+ T cell) আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এ বছর চিকিৎসা বিজ্ঞানে তিন জন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এরা হলেন জাপানের Osaka Univerisity এর Shimon Sakaguchi, যুক্তরাষ্ট্রের Celltech এর Dr. Mary Brunkow, এবং Parker Institute of Cancer Immunotherapy এর Dr. Fred Ramsdell. Regulatory T cell অথবা সংক্ষেপে Treg cell (CD4+CD25+FOXP3+ T cell) আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

Treg cell হলো আমাদের রক্তে অবস্থিত এক ধরণের শ্বেত রক্তকণিকা, যেটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অতিমাত্রায় কার্যকার হওয়া থেকে বিরত রাখে। আমাদের দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা অতিমাত্রায় কার্যকর হলে Rheumatoid arthritis, ডায়াবেটিস, Multiple Sclerosis, অ্যাজমা, অন্ত্রের প্রদাহ, এবং চর্মরোগ দেখা দেয়। তাই আমাদের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে স্বাভাবিক পর্যায়ে রাখতে তথা ইমিউন সিস্টেমের কার্যকর ভারসাম্য বজায় রাখতে এই Treg cell এর ভূমিকা অপরিসীম।


 

কিন্তু এই Treg কোষগুলোর খারাপ প্রভাব দেখা যায় ক্যান্সার এর ক্ষেত্রে। যেখানে ক্যান্সারের সময় অস্বাভাবিক ভাবে বাড়তে থাকা কোষগুলোতে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা মেরে ফেলার কথা সেখানে এই Treg কোষগুলো বাধা হয়ে দাঁড়ায়। স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করার মাধ্যমে এই Treg কোষগুলো আমাদের দেহে ক্যান্সার বৃদ্ধিতে সাহায্য করে।

Treg আবিষ্কারের পেছনের গল্প ...


 

Dr. Sakaguchi ১৯৮০ ও ৯০-এর দশকে ইঁদুরের উপর গবেষণা করে দেখান, কিছু T cell শরীরের ক্ষতিকর ইমিউন প্রতিক্রিয়া দমন করতে সক্ষম। ১৯৯৫ সালে প্রকাশিত তাঁর গবেষণাপত্রে CD4+CD25+ Treg cell আবিষ্কার এই ক্ষেত্রের একটি মাইলফলক। এখানে উল্লেখ্য যে, Dr. Sakaguchi এর এই Treg cell আবিষ্কারের আগে Suppressor T cell নামে এক ধরণের T cell পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ ছিল যা পরে বিলুপ্ত হয়ে যায়।


 

Dr. Sakaguchi এর Treg cell আবিষ্কারকে আরো সমৃদ্ধ করেন Dr. Mary Brunkow এবং Dr. Fred Ramsdell. তাঁরা একটি autoimmune রোগে আক্রান্ত ইঁদুরে Foxp3 নামে একটি জিনে মিউটেশন শনাক্ত করেন, যা পরবর্তীতে মানুষের ক্ষেত্রেও একই ধরণের রোগের কারণ হিসেবে প্রমাণিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে Dr. Sakaguchi প্রমাণ করেন যে, Foxp3 জিনটি Treg সেল তৈরিতে অত্যাবশ্যকীয়।


 

চিকিৎসা বিজ্ঞানে Treg এর ভবিষ্যৎ ...

বর্তমানে ২০০ এর বেশি ক্লিনিকাল ট্রায়াল চলছে যেখানে Treg cell কে ব্যবহার করে অ্যাজমা, অন্ত্রের প্রদাহজনিত রোগ, চর্মরোগ, এমনকি অঙ্গ প্রতিস্থাপনের জটিলতা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এই ট্রায়াল গুলোর মূল লক্ষ্য উক্ত রোগ গুলোতে Treg cell-এর কার্যকারিতা বাড়ানো। অপরপক্ষে, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে Treg cell গুলোকে মেরে ফেলা বা এর কার্যকারিতা কমানোর গবেষণা চলমান।


 

সংক্ষেপে বলা যায়, autoimmune disease আর cancer এ Treg এর অবদান মুদ্রার এপিঠ আর ওপিঠ।


 

২০২৫ সালে চিকিৎসায় নোবেল পাওয়ার জন্য তিনজন Immunologist Dr. Sakaguchi, Dr. Brunkow, এবং Dr. Ramsdell কে অভিনন্দন।